রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

খুলনায় চলছে পাঁচ দিনের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আদ-দ্বীন শপের আয়োজনে পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলা চলছে। ১৫ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি বই মেলা জ্ঞানচর্চা ও নৈতিকতা গঠনের একটি মহতি উদ্যোগ। ইসলাম জ্ঞানার্জনকে ফরজ করেছে, আর বই সেই জ্ঞানের প্রধান মাধ্যম। বর্তমান প্রজন্মকে সঠিক পথ দেখাতে কোরআন, হাদিস ও ইসলামি আদর্শভিত্তিক বইয়ের ভূমিকা অপরিসীম। এই মেলার মাধ্যমে পাঠক সমাজ সত্য ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

দেশের খ্যাতনামা পাবলিকেশন্স এতে অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে কোরআন, হাদিস, সিরাহ, ইসলামী জীবন বিধানের নানান ধরনের বইয়ের সমন্বয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নবজাতক মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, ফুড ও কর্নারের ব্যবস্থা রয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকেল থেকে খ্যাতনামা কারীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীতের আয়োজন রয়েছে।

মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনুষদের প্রফেসর ড. মো. ইমদাদুল হক, জামিয়া ইমদাদুল উলুম রশিদিয়া মাদরাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান, মাদানী নগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাফফার হুসাইন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী, তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসা খুলনার অধ্যক্ষ নাজমুস সৌদ, জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার নায়েবে মুহতামীম মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হুমায়ুন কবির, আন-নাহল একাডেমি, খুলনার প্রিন্সিপাল ড. আবুল কালাম আজাদ,তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসা, খুলনার প্রধান মুফতি মুফতি আব্দুল মজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস, দারুল কুরআন সিদ্দিকিয়া মাদরাসা, খুলনার সিনিয়র মুহাদ্দিস, মাওলানা মনিরুজ্জামান, খাদেমুল ইসলাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী সাঈদ হুসাইন, কুয়েট সেন্ট্রাল মসজিদের ইমাম, মুফতি জুবায়ের হাসান, সরকারি বি এল কলেজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ