বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ডা. মিজানুর রহমান ভৈরবীর সাধারণ জ্ঞানের বই বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাজারে এসেছে— শিশু-কিশোরদের জন্য রচিত ডা. মাওলানা মিজানুর রহমান ভৈরবীর সাধারণ জ্ঞানের নতুন বই। স্কুল, কিন্ডারগার্টেন ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য প্রশ্ন-উত্তর আকারে রচিত ছোটদের সাধারণ জ্ঞান বই। এই বইয়ের মাধ্যমে আপনার আদরের সন্তান ছোট থেকেই শিখবে নিজের ধর্মীয় পরিচয়, মানুষের সঙ্গে আচার-ব্যবহারের আদব। সেই সঙ্গে জানতে পারবে ফুল-পাখিদের পরিচয়সহ দেশের গৌরবগাঁথা ইতিহাস ও অবদানের কথা।

হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশের আয়োজনে প্রকাশিত এই বই ইতোমধ্যে একাধিক আঞ্চলিক বোর্ড, মাদরাসা ও মহিলা মাদরাসার পাঠ্য সিলেবাসে জায়গা পেয়েছে।

সাধারণ জ্ঞানের এই দুটি বইয়ে স্থান পেয়েছে দেশপ্রেম— ইসলাম বিশ্বাস ও চেতনার কথা। এ বিষয়ে গ্রন্থের রচয়িতা ডা. মাওলানা মিজানুর রহমান বলেন, আমি ৩১তম বিসিএস পরীক্ষাকালে সাধারণ জ্ঞান বিষয়ক অনেক কিছু পড়েছি। পরে মনে হয়েছে এখানে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে। যা সময় অপচয় ছাড়া কিছুই নয়। পরবর্তীতে আমাদের শিশুদের জন্য অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে সাধারণ জ্ঞান বই লেখার চিন্তা আসে। এরই ধারাবাহিকতায় হেমায়েতে ইসলাম পরিষদ থেকে আমরা সাধারণ জ্ঞান ১-২ প্রকাশ করি আলহামদুলিল্লাহ। এটা প্রকাশের পর যারাই দেখেছেন—সকলে