বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘লেখালেখি ও সাহিত্য চর্চার জন্য কাজী সিকান্দার রহ. ছিলেন নিবেদিতপ্রাণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখক ও গবেষক কাজী সিকান্দার রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধায় ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ফেনী সাহিত্য ফোরামের সদ্য মারা যাওয়া সভাপতি মুফতি কাজী সিকান্দারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাজী সিকান্দারের জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন লন্ডনভিত্তিক এনটিভির উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর, দাগনভূঁইয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট দাঈ ও লেখক মুফতি আমিমুল এহসান,  আল হেদায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ফেনী সাহিত্য ফোরামের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হোসেন, মহি