রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ বিকেল সাড়ে ৫টায়।

এর আগে শুক্রবার সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সময়সূচিতে পরিবর্তন আনা হয়। যদিও শুক্রবারও মেলায় প্রচুর পাঠক-দর্শনার্থীর সমাগম হয়। অধিকাংশ স্টলের কাজও শেষ হয়েছে এবং তারা বইয়ের পসরা সাজিয়ে বসেছে।

মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। ইসলামি বইয়ের সমারোহে সাজানো এ মেলায় পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক নানা গ্রন্থ পাওয়া যাবে।

এ ছাড়া শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইসহ বিভিন্ন ধরনের ইসলামি গ্রন্থও থাকছে মেলায়। ফলে পাঠকরা একই স্থানে বিভিন্ন বিষয়ের ইসলামি বই সংগ্রহের সুযোগ পাবেন।

আয়োজকরা আশা করছেন, মাসব্যাপী এ বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বইপ্রেমী ও সংশ্লিষ্ট সবাইকে আজ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ