বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


এত গুনাহ মাপা ভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এ আই

|| নাজমুল হুদা মজনু ||

রহিম রহমান নাম নেয়ায়
কারো বিধি দরকার নেই। 
কুরআন ও হাদিস আছে
বিরোধী বা সরকার নেই।

ঘরে বাইরে কী বারান্দা
দাঁড়িয়ে উঠোন কোণে।
ক্ষেতখামার মাঠেঘাটেও
আল্লাহ তায়ালা শোনে। 

ড্রইংরুমে সোফায় বসে
জিকির করায় দোষ নেই 
মুমিন মুসলমানের ওপর 
তাঁর কোনো রোষ নেই।

তিলে তিলে হৃদয় ভরা 
আছে হাজার পাপাচার।
জুয়েলারি নিক্তি দিয়ে 
এত গুনাহ মাপা ভার।

 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

জমজম পানির ফজিলত

ফুল ফুটবেই

দিন শেষ হয়ে এলে 

আলোর পথের যাত্রী 

সর্বশেষ সংবাদ