রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। এবারের মেলায় বিশেষ সংযোজন হিসেবে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে স্মরণ করে প্রথমবারের মতো স্থান পেয়েছে ‘শাপলা কর্নার’ শীর্ষক একটি স্টল।

রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আয়োজিত এ বইমেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে সকাল ১০টা থেকে মেলা শুরু হবে। মাসব্যাপী এ আয়োজনে মোট ১৪৪টি স্টলে শতাধিক দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন জানান, ‘শাপলা কর্নার’-এর মূল উদ্দেশ্য ২০১৩ সালের সেই ঐতিহাসিক ঘটনাকে ছবি, তথ্য ও স্মৃতির মাধ্যমে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। একই সঙ্গে রাসুলপ্রেমের যে চেতনা থেকে মানুষ সেদিন রাজপথে দাঁড়িয়েছিল, সেটিকে ঐতিহাসিক স্মৃতি হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এ উদ্যোগের লক্ষ্য।

সংগঠনটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘বইমেলার মতো জ্ঞান ও সংস্কৃতিচর্চার একটি পরিসরে এই কর্নার করার মাধ্যমে আমরা মনে করি, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়—ছবি, স্মৃতি ও প্রজন্মের কথোপকথনের মধ্য দিয়েও সংরক্ষিত হতে পারে। শাপলা কর্নার সেই স্মৃতি ও চেতনাকে ধরে রাখার একটি ছোট প্রয়াস।’

মেলায় ঘুরতে আসা পাঠক ও দর্শনার্থীরা প্রথমবারের মতো এমন একটি কর্নার যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এখান থেকে সাধারণ মানুষ ইতিহাসের সঠিক তথ্য জানতে পারবেন।

তরুণ লেখক ও অ্যাক্টিভিস্ট মাওলানা ত্বহা মাহমুদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি স্রেফ একটি স্টল নয়; বরং এক যুগের কৃত্রিম বয়ান ভেঙে দেওয়ার একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন। অমর একুশে বইমেলার মতো সর্বজনীন জাতীয় মঞ্চেও এ ধরনের স্মারক স্টলের উপস্থিতি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবারের মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে। দেশের ঐতিহ্যবাহী প্রকাশনাগুলোর পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ