বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


রঙের মেলা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

স্নিগ্ধ সবুজ মেঠো পথের ধারে 
আঁকাবাঁকা ছোট নদীর পাড়ে। 
মখমল গালিচা ভরা দূর্বাঘাসে
কত পথিক নিত্য যায় আসে।

গাঁয়ের ছোট শিশুরা দলবেঁধে 
খুশি খিলখিল তরুলতা রেঁধে। 
ধূলি মলিন হয়ে নামে পাথারে
মেতে ওঠে সবাই ডুব সাঁতারে।

ঘরে ফিরে শোনে শাসন ধমকি
বিনা মেঘেই যেন বিদ্যুৎ চমকি।
বিকেলের খোলা মাঠ আকাশে 
বিধাতার কারুকাজ আঁকা যে।

সারাটা দিন আলো দিয়ে সূর্যমণি
দিগন্তে ডোবে, সন্ধ্যা নামে যখনি।
সব রকমফের হবে‌ যে নিরুদ্দেশ 
এক দিন রঙের মেলা হবে শেষ।

আইও/


সম্পর্কিত খবর

জমজম পানির ফজিলত

ফুল ফুটবেই

দিন শেষ হয়ে এলে 

আলোর পথের যাত্রী 

সর্বশেষ সংবাদ