নিজস্ব প্রতিবেদক
ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো মাসনুন দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর নতুন পুস্তিকা আগামী শুক্রবার বাজারে আসছে। এরই মধ্যে পুস্তিকাটির চূড়ান্ত প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে।
আগামী শুক্রবার থেকে রাজধানীর বাইতুল মোকাররম ইসলামি বইমেলার ৮৮ থেকে ৯১ নম্বর স্টলে পুস্তিকাটি পাওয়া যাবে বলে জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে প্রকাশিত শায়খ আহমাদুল্লাহর ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকির’ বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় এবার ঘুমানোর আগের মাসনুন আমল নিয়ে নতুন পুস্তিকা প্রকাশ করা হচ্ছে।
নতুন পুস্তিকার বিষয়বস্তু সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, দিনের অন্যান্য সময়ের মাসনুন আমল সম্পর্কে মানুষের যতটা জানাশোনা ও চর্চা