রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বিবি খাদিজার (রা.) বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| শরিফ হাসানাত || 

আল-আমীনের সততা গুণ খাদিজা যেই শোনেন,

মুগ্ধ হয়ে পাখির মতো প্রণয়-বাসা বোনেন।

ব্যবসাতে তাঁর সততা দেখে বাড়ল প্রীতি আরও,

এমন মানুষ মক্কা জুড়ে জুটবে ভাগে কারও?

 

পাঠান তাঁকে দূর সিরিয়ায় কাঁধে ব্যবসার ভার,

নবীর ছোঁয়ায় বরকত এলো লাভ হলো বারবার।

মায়াসারা কিসসা শোনায় নবীর আচরণের,

বুঝলেন তবে খাদিজা ওই তিনিই শ্রেষ্ঠ নরের।

 

বিয়ের প্রস্তাব পাঠান তিনি হৃদয় গলা সুরে,

চাচা তালিব রাজি হলেন তাঁর বাগদানের নূরে।

পঁচিশ বছর যুবক নবীর রূপ ও গুণের জন্য,

চল্লিশ বছর বয়স বিবির, খাদিজা হয় ধন্য।

 

ধন ও দৌলত দিলেন সঁপে নূর নবীজির পায়ে,

দীন ইসলামের প্রথম চাদর জড়ালেন তাঁর গায়ে।

হেরার গুহার কঠিন দিনে ওহী যখন এলো,

ভয়ার্ত সেই নবীর পাশে বিবির সঙ্গ পেলো।

 

গা জড়িয়ে দিলেন চাদর অভয় দিলেন মুখে,

বলেন বিবি, আল্লাহ মহান রাখবেন সদা সুখে।

প্রথম মুসলিম হয়ে তিনি ধন্য জীবন তাঁরই,

নূর নবী আর খাদিজার ওই কিসসা ভুলতে পারি?

 

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ