সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ফাহিম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিগন্যাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম। ফাহিম একটি কোম্পানিতে কাজ করতো। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত এসেছিলেন। দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফিরছিলেন ফাহিম। চার বোন ও দুই ভাইয়ের মাঝে সে সবার ছোট। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। 

বর্তমানে ফাহিমের লাশ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ