সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কাতারে সিআইপি শওকত আলী সোহাগ সংবর্ধিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রবাসী কোটায় প্রথমবার COMMERCIAL IMPORTANT PERSON (CIP) নির্বাচিত হওয়ায় কাতার প্রবাসী তরুণ উদ্যোক্তা শওকত আলী সোহাগকে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে তাঁরই হাতে গড়া কোম্পানী Layan Trading & Contracting General Cleaning কোম্পানির পক্ষ থেকে আয়োজন করা হয় গণ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান শাখাওয়াত হোসেনে ও প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ফেনী সমিতি, আমিনুল হক ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী নেতৃবৃন্দ, মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, নাসির চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম সমিতিরি নেতৃবৃন্দ ও সোলায়মান গণির নেতৃত্বে ঢাকা সমিতির নেতৃবৃন্দ। জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোল্লা রাজ রাজীব ও মোহাম্মদ শরীফ।

বক্তব্য রাখেন প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

সংবর্ধিত অতিথি সোহাগ তাঁর বক্তব্যে সি.আই.পি হওয়ার পেছনে হার না মানা সংগ্রামী জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘‘কঠিন মনোবল, সাহসী উদ্যোগ, কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতা থাকলে জিরো থেকে হিরো হওয়া যায় – যা আমার জীবনে প্রমাণ করেছি। এর পেছনে আমার কোম্পানীর শত শত কর্মীবাহিনীর একাগ্রচিত্তে পরিশ্রম আমাকে এখানে পৌঁছে দিতে সাহায্য করেছে। তাঁই যে কেউ স্বপ্ন পূরণ করতে চাইলে এ বিষয়গুলোকে কাজে লাগালে পিছনে ফিরে তাকাতে হবে না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খায়ের উদ্দিন, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য কফিল উদ্দিন, জসিম উদ্দিন দুলাল প্রমূখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ