সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কাতারে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের ‘রমজান মাহফিল’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কে.এম.সুহেল আহমদ
কাতার 

পবিত্র মাহে রমজান উপলক্ষে  কাতারে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের ব্যবস্থাপনায় ‘রমজান মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২২ মার্চ )  তারাবি নামাজের পর রাজধানী দোহার আবু হামুর জাসেম দরবেশ ফখরু মসজিদ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতী  মাওলানা ফরীদ আহমাদ ফরীদি।

মাওলানা রেজাউল করীম ও মাওলানা মুশাহিদুর রাহমানের যৌথ পরিচালনায় মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক হাফেজ কারী নূর মুহাম্মাদ।

শিল্পী আব্দুর রাহমান মাইমুনের সুললিত কন্ঠে ইসলামি সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের পর বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল বারী এবং মাওলানা মুখলিসুর রাহমান।

অনুষ্ঠানের আকর্ষণীয় পুরস্কার বিতরণী অংশ পরিচালনা করেন মাওলানা হারুনুর রশীদ। রাখা হয় স্মার্টফোন, কেশ কুপন, সহ দামি দামি অর্ধশত গিফটের পাশাপাশি শিশুদের জন্য খেলনা গিফট পুরস্কার।

শিল্পী মাওলানা তোফায়েল ও রবিউল ইসলাম রাফির সঙ্গীত ছিল আকর্ষণের কেন্দ্রস্থল।

উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ, মাওলানা শাহাদাত, মাওলানা নুমান আহমাদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুল মাজেদ মাওলানা মাহবুব আব্দুল মতিন মাওলানা ফায়সাল মুজীব, মাওলানা মাঝহারুল ইসলাম, মাওলানা জাকারিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরিশেষে দোয়া ও নৈশ ভোজ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ