সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কাতারের আমিরকে শুভেচ্ছা জানালো 'বাংলাদেশ কমিউনিটি কাতার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কে.এম.সুহেল আহমদ
কাতার

কাতারের মাননীয় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ২২ ও ২৩ এপ্রিল বাংলাদেশ সফর ও দুই দেশের মধ্যকার স্বার্থ-সংশ্লিষ্ট পারস্পরিক সহযোগিতা জোরদার করতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরকালে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সেগুলোর মধ্যে ৫টি চুক্তি হল-
১। আইনগত বিষয়ে সহযোগিতা।
২। পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা।
৩। দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ।
৪ ।সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি। 
৫। দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

 ৫টি সমঝোতা স্মারক-
১। কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানো। 
২। যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। 
৩। শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা। 
৪। উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা।
৫। বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা। 
চুক্তি ও স্মারকে সাক্ষরের সংবাদে দেশটিতে অবস্থানরত প্রবাসী রেমিটেন্সযোদ্ধারা  উল্লাসে ফেটে পড়েন।

এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে চার লাখ প্রবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন 'বাংলাদেশ কমিউনিটি'র নেতৃবৃন্দ পরস্পর শুভেচ্ছা বিনিময়কালে সফরকে ঘিরে উচ্ছ্বাসিত আবেগ প্রকাশ করেন। তাঁরা মাননীয় আমিরকে চার লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

রাজধানী দোহার একটি অভিজাত হোটেলের হলরুমে উৎসবমূখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।

উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক কফিল উদ্দিন ও যুগ্ম আহাবায়ক মো. জসিম উদ্দিন দুলাল।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ এস.এম. ফরিদুল হক, মোহাম্মদ নূরুল মোস্তফা খোকন, সভাপতিমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম  তালুকদার বাবু, শাহজাহান সাজু,  ইসমাইল মিয়া, রফিকুল ইসলাম হেলাল, সফিউর রহমান তপন, শহীদুল্লাহ হায়দার, বাশার সরকার, সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য আমিন রসুল সাইফুল, আবু রায়হান, নূরু মোহাম্মদ নূর, অধ্যাপক আমিনুল হক, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ আনা মিয়া, আহমেদ মালেক, মোস্তাফিজুর রহমান রিপন, নূরুল আবসার বাবুল, তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রমূখ।

কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম প্রধান, আবদুল ওদুদ, মোখলেসুর রহামন, মোহাম্মদ নজরুল ইসলাম, দিদারুল আলম আরজু, নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবুল হাসান,  হাসান বিল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, আহমদ নবী নোমান, তাজ ঊদ্দিন, জাফর, সিরাজুল ইসলাম সিরাজ, মো: দুলাল উদ্দিন, শরিফুল ইসলাম আলম, সেলিম সরকার জিসান, আরিফুর রহমান, রেজাউল ইসলাম রেজু প্রমূখ।

বক্তাদের আশা মাননীয় আমিরের এ সফরে সম্পাদিক চুক্তি ও সমঝোতা সমূহের দ্রুত বাস্তবায়ন হলে দু’দেশের মধ্যকার বিদ্যামন সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

পরিশেষে দুই দেশের নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনার পর নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ