সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কুয়েতে শ্রমিকদের ভবনে আগুন: ঘটনাস্থলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন (ছবি: সংগৃহীত)

কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১২ জুন) ভোরে মাঙ্গাফ শহরে এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি শ্রমিকের নাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং হেড অব চ্যানসেরি মো. মনিরুজ্জামান।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই খোঁজ-খবর নিচ্ছেন, ভবনটিতে কোনও বাংলাদেশি শ্রমিক ছিলেন কিনা। এ বিষয়ে মো. মনিরুজ্জামান  বলেন, ‘আমাদের কাছে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর নেই। যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে মূলত ভারতীয় শ্রমিকরা থাকেন বলে জানা গেছে।’

বাংলাদেশ ‍দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা সেখানে রয়েছেন এবং বিষয়টি তদারকি করছেন। কোনও কিছু জানা গেলে, আমরা আপনাদের জানাবো।’

এদিকে কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে অপর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘যে ভবনটিতে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় সেখানে অসংখ্য শ্রমিক ছিলেন। তাদের মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’

নিহত শ্রমিকরা কী ধরনের কর্মসংস্থানে কাজ করতেন বা তারা কোন দেশের নাগরিক এ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাননি এই পুলিশ কমান্ডার। তিনি বলেন, ‘আবাসনের অত্যধিক কর্মীকে রাখার বিষয়ে আমরা সবসময় সতর্ক করে থাকি।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ