সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আব্দুর রহিম রনি (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে।

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সৌদি আরবের আলকাসিম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে তার কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাসিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রনি গুরুতর আহত হন।

আব্দুর রহিম রনি জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন। জীবিকার তাগিদে চলতি বছরের জুলাই মাসে তিনি সৌদি আরব যান। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

আব্দুর রহিম রনি’র চাচা মাস্টার জাফর আহম্মদ আপন বলেন, আমার ভাতিজা আব্দুর রহিম রনি সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গতকাল রাতে রনিসহ কয়েকজনকে রিয়াদ থেকে তার মালিকানাধীন দাম্মাম এলাকার অন্য একটি হোটেলে স্থানান্তর করার জন্য গাড়িতে করে পাঠানো হয়। তাদের বহনকারী গাড়ি চালক ড্রাইভিং অবস্থায় ঘুমিয়ে গেলে একটি মালবাহী ট্রলি গাড়ির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে রনি মারাত্মকভাবে আহত হন। এ সময় পুলিশ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাসিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ