সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কাবার ইমাম থেকে সম্মাননা সনদ পেলেন মুফতী আহমদ ইসলামাবাদী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, সাপ্তাহিক তাকবীর পত্রিকার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আহমদ ইসলামাবাদী ১৪৪৬ হিজরী মোতাবেক ১৩ শাবান, ১২ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার পবিত্র মক্কার মসজিদুল হারাম শরিফের বিশ্ববরেণ্য শায়খদের নিকট পবিত্র কুরআন মাজিদের পূর্ণাঙ্গ হিফজ শুনানোর পর স্বীকৃতিস্বরুপ মসজিদুল হারাম শরিফ কর্তৃক 'শাহাদাহ' সনদ পেয়েছেন।

তাঁকে এ সম্মাননা সনদ তুলে দেন পবিত্র মক্কার বর্তমান মসজিদুল হারাম শরিফের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. বাদার আত তুর্কি ও মসজিদুল হারাম শরিফের হালাকায়ে কুরআনের প্রবীণ সম্মানিত উস্তাদ শায়খ ইয়াহয়া। 

এরপূর্বে তিনি রাজধানীর মারকাজুশ শায়খ আরশাদ আল মাদানী মানিকনগর ঢাকার উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগে আল আশবাহ ওয়ান নাজায়ের ও কাওয়াদুল ফিকহের দারস প্রদান করেন। এছাড়া ঢাকা জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগে ও চট্টগ্রাম সুয়াবিল তালিমুল ইসলাম বালক বালিকা মাদ্রাসায় ইলমে হাদীস, ইলমে ফিকহ, ইলমে নাহু সরফের বিভিন্ন কিতাবাদির দারস প্রদান করেন।

১৯৯৬ সালের চট্টগ্রাম জেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন হাফেজ আহমদ। তিনি হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও ঢাকা জামেয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ ২০২১-২২ সনে ইফতা সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে দাখিল, আলিম ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাযিল (ডিগ্রি) ও কামিল মাস্টার্স সম্পন্ন করেছেন। 

তাঁর পিতা মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, প্রখ্যাত ইসলামী লেখক ও গবেষক। তাঁর সফলতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ