সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

পর্তুগালে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পর্তুগালের আলমাদা শহরে সন্ত্রাসীদের নৃশংস হামলায় মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই তিনি হামলার শিকার হন।

নিহত মাহবুবুল আলম বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি পর্তুগালে বসবাস করছিলেন এবং আলমাদায় একটি মিনিমার্কেট পরিচালনা করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ দোকানে ঢুকে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মাহবুবুল আলম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তের দায়িত্ব নিয়েছে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ হত্যাকাণ্ডে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শান্তিপ্রিয় ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত মাহবুবুল আলমের মৃত্যুতে লিসবন, আলমাদা এবং আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্প্রতি পর্তুগালে অভিবাসীদের দোকান ও বাসাবাড়িতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় প্রবাসীদের মাঝে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, নিরাপদ দেশ হিসেবে পরিচিত পর্তুগালে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য গভীর উদ্বেগের বিষয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ