বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আবুধাবিতে হিটস্টোকে এক বাংলাদেশ প্রবাসির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হিটস্টোকে আক্রান্ত হয়ে সোলায়মান হোসেন (৩৫) নামে এক প্রবাসির মৃত্যু হয়েছে।গতকাল সোমবার সকালে মারা যান তিনি। সোলায়মান চট্রগ্রামের ফটিকছড়ি থানার ১৫ নম্বর রোসাংগিরি ইউনিয়নের মুত মনির আহমদের ছেলে।

সোলায়মানের চাচাত ভাই আব্দুল  করিম জানায়, আবুধাবির আল মারিয়া আইল্যান্ডের একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় হিটস্ট্রেকে হলে তাকে  স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে থাকা কালিন গতকাল (২৩) সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে  আবার স্ট্রোক করে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি দুই কন্যা এবং এক শিশুপুত্র ও স্ত্রী রেখে যান। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পড়েছে। তার মরদেহ এখন আবুধাবির সেন্ট্রাল মর্চারিতে রাখা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ