সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কাতারে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যূত্থান দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেএম সুহেল আহমদ (কাতার)

কাতারের রাজধানীর দোহায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা–কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন দূতাবাসের অনুবাদক আতাউর রমহান। অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহিদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী সকলের স্বাভাবিক ও সুস্থজীবন, দেশ ও জাতির  সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ নূরুল ইসলাম।

দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান । বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে– মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান ও কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা থেকে পাঠানো তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাতারস্থ হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান।

এরপর ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন– মোঃ আবু ছায়েদ, আলমগীর হোসেন আলী, মহিউদ্দিন কাজল, সালেহ আহমদ খোকন, এম.এম. নূর, কাজী শামীম ও পারউইন সিলিয়া।

দূতাবাসরে কাউন্সিলর আবদুল্লাহ আল রাজীর সঞ্চলনায় দিবসটি উপলক্ষে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের শির্ক্ষাথীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব মহিউদ্দিন কাজল ও দূতাবাসের কাউন্সলির মোহাম্মদ মাশহুদ-উল কবির।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ