আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নিজের ব্যবহার করা মোবাইলের পাশাপাশি, বিদেশ থেকে আরও দুইটি নতুন ফোন আনার অনুমতি প্রবাসীদের দিয়েছে সরকার।
একই সঙ্গে প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
গুজবকারী ও গীবতকারীদের থেকে প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি আজ সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় বলেছেন, বিদেশ থেকে একটার বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে এমন কোন নতুন নিয়ম সরকার করেনি।
বিষয়টির সত্যতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। বর্তমান সরকার সুবিধা বাড়িয়ে দুইটি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসীরা এখন নিজ ব্যবহৃত সেটসহ দুইটি নতুন ফোন আনতে পারবেন। দà