ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্নস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ, কুয়েত, বাহরাইন, আবুধাবি ও কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কতৃক এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।