সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের জানাজা বাহরাইনে সম্পন্ন হয়েছে। রাজধানী মানামার কানু মসজিদে বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিহত তারেকের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। দেশে তার এক কন্যা সন্তান তাসনিম তামান্না রয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তার মরদেহ দেশে পৌঁছাবে।

মোহাম্মদ তারেক দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তিনি বাহরাইনের শিপইয়ার্ড কোম্পানি দ্রাইডকে-এ কর্মরত ছিলেন। বছর দেড়েক আগে ছুটিতে দেশে এসেছিলেন।

গত ২ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হওয়ার পাশাপাশি আরও দুই বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে আজিমের বাড়ি সন্দীপে, আর কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়। তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর পড়ে তাদের আহত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ