সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি আগস্ট মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৯ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৯ আগস্ট দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ১১৪ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ৯ আগস্ট একদিনেই দেশে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে বেশি অর্থ পাঠানোয় প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের অবস্থানও শক্তিশালী হচ্ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪০০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গ