সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

সভায় যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা শায়খ নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লন্ডন মহানগর শাখার সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাসে বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়েছে। আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন সংগঠনে যুক্ত হচ্ছেন।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে সুসংগঠিত করে তৃণমূলে সংগঠনের বিস্তৃতি ও মজবুতি অর্জন করা।

আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেন, দেশ ও প্রবাসে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে।

তিনি বলেন, আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, নতুন কর্মী ও সমর্থকদের সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের বিস্তৃতি ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি ডা. মোহাম্মদ আল আমিন রাকিবের পিতা জনাব আইয়ুব আলীর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ