সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নেপালের জাতীয় সভার সদস্য ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মাওলানা মোহাম্মাদ খালেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে জমিয়তে উলামায়ে নেপালের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মাওলানা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং মাদরাসাতুর রহমানের ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদিস আক্তারুজ্জামান।

সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মুসলিম জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়, ইসলামী শিক্ষা, দাওয়াহ এবং দুই দেশের আলেমসমাজ ও ইসলামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, নেপালে ইসলামী শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দেশটিতে মাদরাসার সংখ্যাও খুব কম। বিদ্যমান মাদরাসাগুলোর অধিকাংশই সর্বোচ্চ উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। ফলে উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভারতে যেতে হয়।

তিনি বলেন, এ পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে নেপাল ‘দারুল উলুম নেপাল’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। নেপালের প্রায় ২০ লাখ মুসলমানের কল্যাণে এই জামিয়া প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাওলানা মামুনুল হক বলেন, নেপালে ইসলামি শিক্ষার প্রসার ও উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে দারুল উলুম নেপাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিশ্ব মুসলিমের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সামর্থ্যবান ব্যক্তি, ইসলামি প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান।

সাক্ষাতে উভয় পক্ষ নেপাল ও বাংলাদেশের আলেমসমাজ এবং ইসলামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ