শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (৩ মে) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেম-ওলামার উস্তাদ, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে অনন্ত দিনের যাত্রা শুরু করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মহান রাব্বুল আলামীন তাঁর সমস্ত নেক খেদমতগুলোকে কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন। অনন্ত এই সফরে আল্লাহ তা’য়ালা রাহমাহ ও নিরাপত্তা দিয়ে তাঁর বান্দার প্রতি অনুগ্রহ করুন।

আল্লাহ তা’য়ালা মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মীবৃন্দকে সবরে জামিল আতা করুন। আমীন।

প্রসঙ্গত, আল্লামা সুলতান যওক নদভী রহ. দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি গত ১৮ এপ্রিল চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে গতকাল শুক্রবার (২ মে) রাত ১২টার পর তিনি ইন্তেকাল করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ