শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আল্লামা সুলতান যওক স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিল ১৭ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

দেশের বরেণ্য আলেম, শিক্ষাবিদ, শাইখুল হাদিস ও লেখক এবং জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দারুল মাআরিফ কর্তৃপক্ষ। 

আগামী ১৭ মে মাদরাসা মিলনায়তনে বাদ জোহর থেকে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় আল্লামা সুলতান যওকের ছাত্র-ভক্ত-অনুরাগী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। দারুল মাআরিফ কর্তৃপক্ষ অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করেছে। 

দেশের অন্যতম শীর্ষ আলেম, বিখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী গত ২ মে দিবাগত রাত ১২টার পর ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ