রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই স্থানীয় একটি মাদরাসার ছাত্র। 

বুধবার (১৪ মে) সকাল ৯টায় আশুলিয়ার পলাশবাড়ীর কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে তারা দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাদের পরিবার। পরে স্থানীয়রা আজ সকালে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

মৃত শিশু লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং শিশু মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। 

মৃত শিশুর স্বজনেরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয় এলাকায়। সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন তাঁরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ