বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

সাপের কামড়ে প্রাণ গেল ইমামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে হাদিয়ার রহমান খান (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাদিয়ার রহমান খান উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত সমশের খানের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খান নামে ওই ব্যক্তি স্থানীয় চাকুলিয়া জামে মসজিদে ইমামতির পাশাপাশি কৃষি জমিতে চাষাবাদের কাজ করতেন। সোমবার বিকেলে তিনি নিজের জমিতে কলাই রোপণ করতে যান। কলাই রোপণের সময় এক পর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, হাদিয়ার রহমান খান নামে এক সাপে কাটা ব্যক্তিকে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়, তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ