সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ ১৩০ বছর বয়সে হজ পালন করা আলজেরিয়ার নারীর ইন্তেকাল ইফায় নতুন সচিবের যোগদান, বিদায় নিলেন আগের সচিব

কেন্দ্রীয় উপদেষ্টার ইন্তেকাল, খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক শোকবার্তায় খেলাফত মজলিসের নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, মাওলানা রুহুল আমিন চৌধুরী খেলাফত মজলিসের একজন শপথপ্রাপ্ত জনশক্তি সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বৃহত্তর নোয়াখালী অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তারা আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে মরহুম মাওলানা রুহুল আমিন চৌধুরীর অবদান আল্লাহ কবুল করুন এবং তাঁর সব তৎপরতাকে নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করুন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ