মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হেফাজতে ইসলামের ২১১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঢেলে সাজিয়েছে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।    

সংগঠনটির প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করেছেন।  

এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন।

এতে আরও বলা হয়, মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত হয়।

পরে আজ সকাল ১০টায় হেফাজত মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নিকট নতুন করে কমিটির পদায়নসহ ২১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। হেফাজত আমীর ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন দেন।

এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মুফতী জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ। 

উক্ত বৈঠকে আমীরে হেফাজত মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমের দ্রুত মুক্তি, ২০১৩ সাল হতে হেফাজত নেতৃবৃন্দের নামে হওয়া সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

আমীরে হেফাজত জামিনে মুক্তিপ্রাপ্ত নেতৃবৃন্দের মামলার হাজিরা কেন্দ্রিক হয়রানির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট আহবান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ