বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগামী নির্বাচনে ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না : অধ্যক্ষ ইউনুছ আহমদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন,  আওয়ামী লীগকে আর জনগণের ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না। তারা ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার রাতের আঁধারে হরণ করেছে। ২০২৩ সালের নির্বাচনে তাদেরকে আর এ সুযোগ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রাজধানীর মিরপুর-১৩ শহীদ মিনার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাফরুল থানা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা শাখার সভাপতি আলহাজ জমির আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মুহাম্মাদ আফতাব উদ্দীন, নগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, মুফতী মুহাম্মাদুল্লাহ আনসারী, শ্রমিকনেতা কামাল হোসেন, যুবনেতা মুফতী হাফিজুল হক ফাইয়াজ, কামরুল আহসান প্রমুখ।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, বিএনপিও যদি দেশের মানুষকে পাশ কাটিয়ে বিদেশি শক্তির উপরে ভর করে ক্ষমতায় আসতে চায়, তাহলে এটা জাতীয় স্বার্থ বিরোধী এবং  ক্ষতিকারক হবে। আওমী সরকারের চাইতেও তখন বিএনপি আরও বেশি ক্ষতিকারক ও পশ্চিমাদের পুতুল সরকারে পরিণত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী মুহাসচিব কৃষিবিদ মুহাম্মাদ আফতাব উদ্দীন বলেন, কৃষক গায়ের ঘাম ঝরিয়ে উৎপাদন করে। সেই উৎপাদনের সুবিধা ভোগ করে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট লীগ। চলমান ডাবের বাজারের ভোক্তা অধিকারের অভিযান দেখলে বুঝা যায় সরকার সিন্ডেকেটের কাছে বন্দী।

প্রধান বক্তার বক্তব্যে নগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, হসপিটালে ডেঙ্গু রোগীদের জন্য ২৫০ টাকার ঔষধ প্রদান করে না। অথচ স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গু রোগীদের জন্য ৪০০ কোটি টাকা ব্যায় হয়েছে। রোগী প্রতি খরচ ৫০ হাজার টাকা। স্বাস্থ্যমন্ত্রী এই টাকা কোথায় ব্যয় করেছেন দেশবাসী তা জানতে চায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ