শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

গ্রেফতারের শঙ্কা নিয়েই আন্দোলন চলবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি সম্ভাবনাময়। তার মতে, দল এখন সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং সক্রিয়। একতরফা নির্বাচন প্রতিরোধে বিএনপি নেতৃত্ব দিবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, গ্রেফতার-নির্যাতনের শঙ্কা নিয়েই গণতান্ত্রিক আন্দোলনে আছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সারাজীবন কেটেছে রাজনীতির মধ্য দিয়ে। তাই স্বাভাবিকভাবেই তিনি রাজনীতির মাঠকে মিস করেন। আমরাও মনে করি, তাকে পাশে পেলে আমরা আরও শক্তিশালী হতাম।

একদিকে দীর্ঘসময় ক্ষমতার বাইরে অন্যদিকে, অনুপস্থিত চেয়ারপারসন। তবুও বিএনপি মহাসচিব বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দল এখন অনেক বেশি শক্তিশালী, সক্রিয় এবং ঐক্যবদ্ধ।

এমন একটা সময়ে দলটি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন সরকার পদত্যাগের ১দফা দাবি নিয়ে রাজপথের আন্দোলনে বিএনপি। মহাসচিবের অভিযোগ, বিএনপিকে চাপে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে সরকার।

তিনি আরও বলেন, ধারবাহিকভাবে শান্তিপূর্ণ কিন্তু পরিশ্রমী কর্মূসচির মধ্য দিয়ে আন্দোলনে নেতাকর্মীদের আবেগের প্রকাশ ঘটছে। গণতান্ত্রিক আন্দোলনে আরও ত্যাগ স্বীকারের ঝুঁকি নিয়ে রাজপথে আছে বিএনপি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ