সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

দ্বিতীয় কিস্তিতে ঋণের ১০ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে নেয়া ঋণের দ্বিতীয় কিস্তি পরিশোধ করেছে শ্রীলংকা। ২০ কোটি ডলারের মধ্যে দ্বিতীয় কিস্তিতে ১০ কোটি ডলার ফেরত দিয়েছে দ্বীপ দেশটি।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এ অর্থ পাঠানো হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

এর আগে গত ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ফেরত দিয়েছিল শ্রীলংকা। দ্বিতীয় কিস্তির পর বাকি থাকল ৫ কোটি ডলার। এই অর্থ চলতি মাসে ফেরত আসার বিষয়ে আশাবাদী এ কর্মকর্তা।

বাংলাদেশ নিজের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলংকাকে ২০ কোটি বা ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়।

এক বছরের জন্য নেয়া এ ঋণ পরিশোধের কথা ছিল গত বছরের সেপ্টেম্বরে। তবে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকা ঋণ পরিশোধের জন্য সময় চায়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। à