সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের নামে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। সাধন চন্দ্র বলেন, ’তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়ে গেছে, জানাজা হয়েছে, কবরে পাঠানো হয়েছে, এমনকি সবশেষে এর চল্লিশাও হয়ে গেছে।’

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র মহাসমাবেশ উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ’দেশবিরোধী অপশক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। কারণ সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সংসদে পাস হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ’শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারপ্রধান থাকবেন। তার নেতৃত্বেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা আমাদের দেখার বিষয় না। যাদের নির্বাচন করার ক্ষমতা নেই, তারাই আন্দোলন করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এটা বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ হতে দেবে না। বাংলার জনগণও এমনটা মেনে নেবে না।’

তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ-আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের এটি প্রথম সমাবেশ। তারা প্রথমে ঢাকায় করেছে, এবার জেলায় জেলায় ছড়িয়ে যাবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ