সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কক্সবাজারের ফিসারিঘাট এলাকায় বাঁকখালী নদীতে মাছ ধরার একটি ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ জেলেদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর)সকাল সোয়া ১০টার দিকে নুনিয়াছটার ৬নং ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ১০ হলেন আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫) এবং ওসমান (১৯)। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি ২ জেলে হলেন আলী আকবর (৫০) ও দুলাল মাঝি (৪৭)।

দগ্ধরা মো সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে। তারা কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় আহত নৌকার মাঝি দুলাল বলেন, সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস