আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তিনি। এ জন্য নির্বাচনের আগেই দলের গৃহদাহ মিটিয়ে ফেলার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এসব নির্দেশনা দেন শেখ হাসিনা। এই বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং ঢাকা-১৭ আসনের এমপি মোহাম্মদ আলী আরাফাত বক্তব্য রাখেন। এ বৈঠকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গও আলোচনা হয়েছে।
রুদ্ধদ্বার এই বৈঠকে অংশ নেওয়া কয়েকজন à¦
