প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের সমৃদ্ধির জন্য দু’দেশের সম্পর্ক আরও উন্নত করা প্রয়োজন বলে তিনি মনে করেন। গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সম্মানে আয়োজিত নৈশভোজ সভায় তিনি এসব কথা বলেন।
গতকাল প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ইমানুয়েল মাখোঁ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে যোগদান শেষে তিনি এই সফর করছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।
নয়াদিল্লি থেকে রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানান শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর সফরে স্যাটেলাইটসহ দুটি বিষয়ে সমঝোতা স্মারক ও একটি সম্মতিপত্র সইয়ের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দু’দিনের সফরে এসেছেন তিনি।
ভোজ সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং
