সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হজের টাকা ফেরত পেলেন ১০১১৭ প্রাক-নিবন্ধন বাতিলকারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর হজের প্রাক-নিবন্ধন বাতিল করা ১০ হাজার ১১৭ জন ব্যক্তির টাকা ফেরত দেয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) ৮৫৮টি হজ এজেন্সির এসব ব্যক্তির টাকা রিফান্ডের অনুরোধ জানিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের খরচ বেশি হওয়ায় কোটা পূরণ করা যায়নি। অনেকেই প্রাক-নিবন্ধন বতিল করেন।

ধর্ম মন্ত্রণালয়ের টাকা ফেরতের চিঠিতে বলা হয়, বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে ১ থেকে ১৫ মে, ১৬ থেকে ৩১ মে, ১ থেকে ১৫ জুন, ১৬ থেকে ৩০ জুন, ১ থেকে ১৫ জুলাই, ১৬ থেকে ৩১ জুলাই এবং ১ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রাক-নিবন্ধন বাতিল করা ব্যক্তিদের (এ মন্ত্রণালয়ের আইসিটি শাখা হতে প্রাপ্ত (Online এ Refund Approved প্রতিবেদনের প্রেক্ষিতে) অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার একাউন্ট নম্বর ০০০০২৩৩০৯৪৫৮৬ (Hajj Service Charge Payble of Saudi Govt) থেকে রিফান্ড দিতে সর্বমোট ৩০ কোটি ১০ লাখ ৯৮৪ টাকার ৮৫৮টি চেক সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা ওই চেকসমূহে উল্লিখিত অর্থ ছাড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনালী ব্যাংকের মতিঝিলের স্থানীয় কার্যালয় শাখার মহাব্যবস্থাপককে অনুরোধ জানানো হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ