সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বিএনপির ১৫ দিনের কর্মসূচি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচি আগামীকাল ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রোড মার্চ এবং সমাবেশ রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার প্রবেশমুখে আটটি সমাবেশ করবে তারা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হবে। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি ঘোষণা।

কর্মসূচির মধ্যে আগামীকাল ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা জেলার জিনজিরা/কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোড মার্চ।

পরদিন (২২ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে।
২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোড মার্চ করবে বিএনপি। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিনবাজারে সমাবেশ, পরদিন খুলনা বিভাগীয় রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেনশন করবে দলটি।

২৭ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিএনপি জনসমাবেশ করবে।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় মহিলা সমাবেশ, পরদিন ঢাকায় শ্রমজীবী কনভেনশন।
অক্টোবরের প্রথম দিনে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ, পরদিন কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোড মার্চ করবে বিএনপি।

একই সঙ্গে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে বলে জানানো হয়েছে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ