সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সচল এনআইডি সার্ভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও সচল করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের পরে এই সেবা ফের চালু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার কিছু সময়ের জন্য ডাউন রাখা হয়। আজ দুপুর ২টার দিকে চালু করার কথা থাকলেও তার আগেই সচল হয় সার্ভার।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।

এ ছাড়া গত জুনে মুঠোফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন। সে সময় অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সার্ভার-জটিলতা নিয়ে ইসিকে চিঠিও দিয়েছিল।

তাদের চিঠিতে বলা হয়েছিল, গত ফেব্রুয়ারিতে আধা ঘণ্টা, মার্চে প্রায় দুই ঘণ্টা এবং মে মাসে প্রায় সাড়ে ৩১ ঘণ্টা ইসির সার্ভারে বিভ্রাট দেখা গিয়েছিল। জুনেও তারা দুই দিন সার্ভারে ঢুকতে পারেনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ