সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের ঢাকা কমার্স কলেজে সংলগ্ন ঝিলপাড়া বস্তির বিপরীত পাশের রাস্তায় ৪জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার দুদিন পর মুখ খুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল বলন, বিদ্যুতের অবৈধ সংযোগের সঙ্গে যারা জড়তি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন আগামীর অনুপ্রেরণা শিরোনামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

আতিকুল ইসলাম বলেন, যে অবৈধ লাইন নিয়েছে তাকে দায় নিতে হবে। অবৈধ লাইন নেব আমি আর দায়ী হবে আরেক জন; এটা হতে পারে না। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, মেয়র সাহেব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে। এই ঘটনা শুনে আমারও তো খারাপ লেগেছে। এর কারণ খোঁজতে গিয়ে দেখেছি অবৈধ লাইন একটি মাদরাসা থেকে নিয়েছে। মাদরাসা থেকে যে অবৈধ লাইন নিয়েছে তাকেই সেই দায়িত্ব নিতে হবে। যে অবৈধ লাইন নিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যা যা করণীয় তা আমরা করব।

মেয়র বলেন, মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যর ঘটনায় যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুর এ ঘটনা খুবই দুঃখজনক। আমরা সবাই ব্যথিত। অবৈধ বিদ্যুৎ লাইনের অব্যবস্থাপনায় এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। আমরা মাসখানেক আগে এই অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। একটি মাদরাসা এই লাইন নিয়েছিল।

তিনি বলেন, নগরের খাল ভরাট, বেদখলের কারণই মূলত জলবদ্ধতার জন্য দায়ী।

তিনি আরও বলেন, ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নিতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টার প্ল্যান তৈরি করতে বুয়েটকে বলা হয়েছে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই। ইতোমধ্যে বুয়েটকে বিদ্যুতের তার নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদরাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ