মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা ব্যবস্থা করার হুশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশন দিচ্ছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ, ডাক্তাররা বলেছে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার বাংলাদেশে আর চিকিৎসা নেই, তাকে বিদেশে না নেয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে বলেও জানান মির্জা ফখরুল।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেন সাথে সপরিবারে ছবি তুলে খুব দেখেছিল। বলেছিলেন আর আমেরিকা যাবেন না, অথচ তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করা হলো।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ