শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ফিলিস্তিনিদের সহায়তায় বিশ্ব নেতৃবৃন্দ এগিয়ে আসুন : মুফতী মোহাম্মদ আলী 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও নিরিহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান মুফতী মোহাম্মদ আলী। 

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। 

বিবৃতিতে তিনি বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী বিগত ৭৭ বছর ধরে ফিলিস্তিন ও মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ ৭৭ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা চালাচ্ছে যা অত্যন্ত জঘন্যতম। এখন সময় এসেছে বিশ্ব নেতৃবৃন্দ এক হয়ে তাদের অত্যাচার ও পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাড়াবার।

তিনি আরো বলেন, ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করছি। সেই সঙ্গে শহিদদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

এছাড়া সকল মুসলমান যেন সালাতুল হাজত পরে ফিলিস্তিনের জন্য দুআ করেন সেই আহ্বানও জানান হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ