শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ঢাকায় শুক্রবার শ্রমিক সমাবেশ করবে চরমোনাই পীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকার দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সমাবেশে চলমান রাজনৈতক সমসাময়িক বিষয় ও আগামি কর্মসূচি ঘোষণা করবেন দলের আমীর পীর সাহেব চরমোনাই। এতে বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিশাল শ্রমিক সমাশের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সারাদেশ থেকে সংগঠনের সকল পর্যায়ের শাখা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকার ভাড়া করে সকল প্রস্তুতি নিয়েছেন। শ্রমিক সমাবেশ স্মরণকালের বৃহত্তর জনসমুদ্র্রে পরিণত হবে ইনশাআল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান এক বিবৃতিতে শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশে যোগদান করার জন্যে দেশের সকল জেলা, মহানগর, থানা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে আগামিকালের শ্রমিক সমাবেশ সফল করার জন্যে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ