শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

গাজা ইসরায়েলের সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

আজ রোববার (১৫ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের স‌ঙ্গে বৈঠকে আলোচনার বিষয় কো‌নো বার্তা প্রকাশ করা হয়‌নি। ত‌বে বৈঠ‌কের পর এক বিবৃতি প্রকাশ ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশ গাঁজ্জায় নারী ও শিশুসহ সাধারণ মানু‌ষের হতাহতের পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় যে, গাঁজ্জায় মানবিক সহায়তার অনুমতি দিতে।

বাংলা‌দেশ ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় এড়িয়ে চলার পাশাপাশি এ অঞ্চলে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান শান্তির প্রতিষ্ঠায় ইউএনএসসি রেজ‌্যু‌লেশ‌নের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান নি‌য়ে কাজ করার আহ্বান জানায়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ