মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা চতুর্থ?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের শীর্ষে আজ উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, লাহোরের তুলনায় রাজধানী ঢাকার বায়ুমানে সামান্য উন্নতি হওয়ায় চতুর্থ নম্বরে অবস্থান করছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

শীর্ষে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ৩০৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান দুর্যোগপূর্ণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং শহরটির স্কোর হচ্ছে ২২৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ