শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আগামীকাল বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশ মঞ্চ থেকে হ্যান্ডমাইকে রোববার সকাল-সন্ধ্যা হরতালের এই ঘোষণা দেন। এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন দক্ষিণ মহানগর বিএনপির আহবায়ক আবদুস সালাম। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির  সদস্যবৃন্দ। 

মহাসমাবেশের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির কামনায় মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি। 

সমাবেশে দেয়া ভাষণে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসনিা ভোট চোর, এই ভোটচোরদের ধরতে হবে। আজকে গোলাগুলি করে মানুষ খুন করে গ্রেফতার করে মিথা মামলা দিয়ে ভোট চোররা রেহাই পাবে না। এখন তারা শান্তিপূর্ণ সমাবেশে গোলাগুলি করছে। গোলাগুলি করে গ্রেপ্তার করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে। এরা কারা, এরা ভোট চোরদের অংশীদার। এই ভোটচোরদের ছাড় দেওয়া যাবে না।

নয়াপল্টন সমাবেশ স্থলে আগুনের কারণে গোটা এলাকা ধোয়ায় ছেয়ে গেছে। প্রায় ২০ মিনিটের অধিক সময় ধরে সমাবেশে বক্তৃতা বন্ধ রাখা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ