মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেলো ৯৬ দেশি সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আর ২৯ দেশীয় প্রতিষ্ঠানকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আরও ৬৭টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। সবমিলিয়ে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করবে ৯৬ দেশীয় পর্যবেক্ষক সংস্থা। 

ইসি জানায়, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত ২য় বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাইয়ে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নে বর্ণিত ২৯টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোনো কিছু থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিতভাবে জানাতে হয়। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পর এই সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো দাবি ও আপত্তি না থাকায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় ইসি।

এর আগে, ইসি নির্বাচিত ৬৭ সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয়। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের নির্বাচন তারা পর্যবেক্ষণ করতে পারবে। নতুন করে এই ২৯ পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পাওয়ায় মোট ৯৬টি সংস্থা আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পেল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ