মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উগান্ডা দিয়ে শুরু হচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে শেখ হা‌সিনার নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আফ্রিকার দেশ উগান্ডায় যা‌চ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তি‌নি জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে জানা যায়, বুধবার (১৭ জানুয়া‌রি) রা‌তে ঢাকা থে‌কে উগান্ডার উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী।

১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন এবার উগান্ডায় অনুষ্ঠিত হচ্ছে। ১৫-২০ জানুয়ারি কাম্পালায় আয়োজিত এই সম্মেলনে ১২০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিচ্ছেন।

উগান্ডা দি‌য়ে প্রথম বিদেশ সফর শুরু কর‌তে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় প্রথম সফরে নয়াদি‌ল্লি‌তে যাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  

প্রসঙ্গত, ২০১৯ সা‌লে আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন হয়। সেবার স‌ম্মেল‌নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ